hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

{প্রশ্ন: ২৮} নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কল্যাণের পথ দেখিয়ে গেছেন এবং যে অকল্যাণ বা ক্ষতির ব্যাপারে সাবধান করেছেন তা কী?

উত্তর: কল্যাণের পথ হলো: তাওহীদ বা একত্ববাদ ও আল্লাহ যা কিছু সন্তুষ্টির সাথে পছন্দ করেন এবং ভালবাসেন।

আর ক্ষতিকর বিষয় হলো: শির্ক ও যা কিছু অপছন্দনীয় এবং প্রত্যাখ্যাত। যাবতীয় কল্যাণের কথা ও কাজের শ্রেষ্ঠতম বিষয় হলো তাওহীদ বা একত্ববাদ। তা সবই উপস্থাপিত এবং প্রমাণিত। ক্ষতিকর বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি বিপদজনক হলো শির্ক, সে সম্পর্কেও যথাযথ সাবধান করা হয়েছে।