hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

{প্রশ্ন: ৬৫} মান্নতের আভিধানিক ও পরিভাষিক অর্থ কি?

উত্তর: আভিধানিক অর্থ হলো বাধ্য হওয়া। পারিভাষিক অর্থে: স্বেচ্ছায় স্বজ্ঞানে যথোপযুক্ত বয়সে নিজকে কোনো কিছু পালনে বাধ্য করা যা শরীয়ত নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্যের অন্তর্ভুক্ত নয়।

মহামহিয়ান আল্লাহ বলেন:

﴿ يُوفُونَ بِٱلنَّذۡرِ﴾ [ الانسان : ٧ ]

‘‘তারা মানতসমূহ আদায় করে’’। (সূরা আল ইনসান বা আদ-দাহর:৭)