hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

{প্রশ্ন: ১৪৮} মহান আল্লাহ বলেন:

﴿ وَأَوۡفُواْ بِعَهۡدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمۡ وَلَا تَنقُضُواْ ٱلۡأَيۡمَٰنَ بَعۡدَ تَوۡكِيدِهَا ﴾ [ النحل : ٩١ ]

‘‘তোমরা আল্লাহর অংগীকার (যথাযথ ভাবে) রক্ষা করবে; যখন তোমরা পরস্পরে অংগীকার কর এবং তোমরা (আল্লাহর নাম নিয়ে) শপথ দৃঢ় করলে তা আর ভংগ করবে না’’। (সূরা আন-নাহল: ৯১) এ আয়াতের ব্যাখ্যা কী?

উত্তর: মহান আল্লাহ আদেশ দিয়েছেন; সন্ধি, চুক্তি অংগীকার যথাযথভাবে পালন এবং আল্লাহর নাম নিয়ে দৃঢ়তা দেখিয়ে শপথের গুরুত্ব বাড়ানোর পর তা রক্ষা করা। তবে জাহেলী অবৈধ শপথ যেহেতু দীনের পরিপন্থী সেহেতু তা ধর্তব্য নয়।