hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

{প্রশ্ন:৫৪} তামায়েম বা তাবিয-তুমার বলতে কি বুঝায় এবং তাবিজের হুকুম কি?

উত্তর: ‘তামায়েম’ শব্দটি আরবী; যা ‘তামীমা’ শব্দের বহুবচন। অভিধানিক অর্থ হলো রক্ষা-কবচ। আর পারিভাষিক অর্থ হলো: যে সব বস্তু তাবিজ-তুমার আকারে (লোহা, তামা,কড়ি, কাঠ, পাথর ইত্যাদি) বাচ্চাদেরকে বদ নজর হইতে রক্ষা করার জন্য গলায় ঝুলানো হয় বা কোথাও বেঁধে রক্ষা-কবচ হিসেবে ব্যবহার করা হয়। দীন ইসলামে এ সব তাবিজ-তুমার নিষিদ্ধ, হারাম এবং বাতিল। কেননা আল্লাহ ছাড়া আর কেউই হেফাযত বা রক্ষা করতে পারে না [হামিয়াতু তাওহীদ পৃ: ৯০, ৯১ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব।]।