hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

{প্রশ্ন: ১৫০} কবরের মধ্যে মানুষ কিসের সম্মুখীন হয়?

উত্তর: কবরের মধ্যে মানুষ পরীক্ষার সম্মুখীন হয়; দুইজন ফিরিশতা এসে প্রশ্ন করেন যে, তোমার রবব কে? তোমার দীন কি? আর সে ব্যক্তিটি কে যাকে তোমাদেরকে মাঝে পাঠানো হয়েছিল?

এ সব প্রশ্নের উত্তরে মুমিন ব্যক্তি বলবে: ( ربي الله ) আল্লাহ আমার রব্ব, ( ديني الإسلام ) ইসলাম আমার দীন এবং নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসংগে বলবে; ( هو عبد الله ورسوله ) এ ব্যক্তি হচ্ছেন আল্লাহর বান্দা ও তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অবিশ্বাসী কাফের বলবে: ( هاه، هاه، لا أدري ) ‘‘হায়, হায় আমিতো কিছুই জানিনা’’।

মুনাফিক (মুখে বিশ্বাসী অন্তরে অবিশ্বাসী) বলবে: ( لا أدري، سمعت الناس يقولون شيئاً فقلته ) ‘‘জানিনা তবে লোকজনকে কী যেন বলতে শুনেছি এবং আমি তা বলেছিলাম’’।