hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

{প্রশ্ন: ২৯} নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে? প্রমাণ দিন

উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানুষ ও জ্বিন জাতির জন্যে প্রেরিত হয়েছেন। আল্লাহ উভয় জাতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ফরয করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা বলেন:

﴿ قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا﴾ [ الاعراف : ١٥٨ ]

‘‘বলুন: হে মানবসকল, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্যেই রাসূল’’। (সূরা আল-আ‘রাফ: ১৫৮)

মহান আল্লাহ রাববুল ‘আলামীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দীনকে পূর্ণাঙ্গরূপে পেশ করেছেন।