hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

{প্রশ্ন: ৭৭} সুমহান আল্লাহ বলেন:

﴿ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ ﴾ [ النساء : ٥١ ]

তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান রাখে বা বিশ্বাস করে’’ (আন-নিসা: ৫১) এখানে জিবত এবং তাগুত কী?

উত্তর: খাত্তাবের পূত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলেন: জিবত অর্থ জাদু-বান টোনা, আর তাগুত হলো শয়তান। অর্থাৎ আল্লাহ ব্যতীত যার ইবাদাত করা হয় এবং সে যদি তাতে সন্তুষ্ট থাকে তাহলেই সে তাগুত বলে গণ্য হবে।