hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

{প্রশ্ন: ১৬৬} ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া কি কুফরী?

উত্তর: হ্যাঁ; কুফরী। মহান আল্লাহ বলেন:

﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ ﴾ [ التوبة : ١١ ]

‘‘আর তারা যদি তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই’’। (সূরা আত-তাওবাহ: ১১)

আল্লাহ আরো বলেন:

﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ ﴾ [ التوبة : ٥ ]

‘‘কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও’’। (সূরা আত-তাওবাহ: ৫)

অনুরূপ সূরা আল-মুদ্দাসসিরের ৪২ ও ৪৩ নং আয়াতে মহান আল্লাহ বলেন:

﴿ مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢ قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣ ﴾ [ المدثر : ٤٢، ٤٣ ]

‘‘(৪২) তোমাদেরকে কি জন্য সাক্কার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? (৪৩) তারা বলবে: আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না’’।