hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

{প্রশ্ন: ১০} মৃত্যু কিংবা পরিবার-পরিজনের ভয়ে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবার আশংকা হলে বা চাকুরি হারানের ভয়ে দীন ইসলাম গ্রহণ না করা জায়েয হবে কি?

উত্তর: কোনো অবস্থাতেই জায়েয হবে না। তবে যদি জীবন বিপন্ন হওয়ার আশংকা হয় তাহলে দীন গ্রহণের খবর প্রকাশ না করে, মুসলিম হবার পরিচয় গোপন রাখার অনুমতি আছে। যেমন: মহান আল্লাহ বলেন:

﴿إِلَّا مَنۡ أُكۡرِهَ وَقَلۡبُهُۥ مُطۡمَئِنُّۢ بِٱلۡإِيمَٰنِ ﴾ [ النحل : ١٠٦ ]

‘‘যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত’’। (সূরা আন-নাহল: ১০৬)