hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

{প্রশ্ন: ১৩৭} আল্লাহর সুন্দর নামের ব্যাপারে ঈমানের দাবী কয়টি ও কী কী?

উত্তর: আল্লাহর সুন্দর নামের প্রতি ঈমানের দাবী তিনটি; (এক) নামসমূহের প্রতি বিশ্বাস রাখা। (দুই) নামের সঠিক তাৎপর্য মেনে নেয়া। (তিন) নামের ব্যাপারে নির্ভরযোগ্য মনীষীদের প্রমাণভিত্তিক বিশ্লেষণ গ্রহণ করা।

সুতরাং আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, মহান আল্লাহর জ্ঞান সর্বব্যাপী তিনিই সর্বজ্ঞ, তিনি পরম দয়ালু, তার রহমত সর্বত্র পরিব্যাপ্ত, তিনি সর্বশক্তিমান; যা ইচ্ছা তা করতে পারেন। আর মহামহিয়ান সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহর অন্যান্য সুন্দর নামসমূহ এবং উচ্চতর গুণ-বৈশিষ্ট্যের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখতে হবে।