hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৬

{প্রশ্ন: ১৬৪} মুসলিম জাহানে দলের সংখ্যা অনেক, আর প্রত্যেকটি দলই নিজেদেরকে সার্বিক ধর্মবিশ্বাসের অধিকারী মনে করে; অতএব সত্য সঠিক কোনটি তা বুঝার উপায় কি?

উত্তর: সুস্পষ্ট কথা হচ্ছে যে, সঠিক সোজা পথের অনুসারী (আহলুস-সুন্নাহ ওয়াল জামা‘আত) তারাই যারা আল্লাহর রাসুলকে অনুসরণ করে অর্থাৎ তারা কুরআন এবং সুন্নাহ মেনে চলে। আর তারা আহ্বান করে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাতের দিকে। তারা কুরআন ও হাদীস অনুযায়ী যথাযথ যুগোপযোগী জীবন-যাপন করে সাহাবীগণের আদর্শ গ্রহণ করত তাদের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন এবং তাদের হিদায়াতের পথে যারা চলে তারাই সত্য সঠিক দল বা জামায়াত। এসব বৈশিষ্ট্য ব্যতীত কোনো দল সঠিক বলে বিবেচিত নয় বরং বাতিল ও পথভ্রষ্ট।