hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

{প্রশ্ন: ৬} আল্লাহ কি তার সাথে অন্য কাউকে শরীক করা পছন্দ করেন?

উত্তর : আল্লাহ কখনো তা পছন্দ করেন না। মহান আল্লাহ বলেন:

﴿وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ ﴾ [ الزمر : ٧ ]

‘‘তিনি (আল্লাহ) তাঁর বান্দাদের কুফরী পছন্দ করেন না’’। (সূরা আয-যুমার: ৭)

মহান আল্লাহ আরো বলেন:

﴿ وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا ١٨ ﴾ [ الجن : ١٨ ]

‘‘অবশ্যই মসজিদসমূহ আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না’’। (সূরা আল-জ্বিন: ১৮)

অতএব আল্লাহর নিষেধাজ্ঞা প্রমাণ করে যে, তিনি কুফরী পছন্দ করেন না।