hadith book logo

তাক্বওয়া অর্জনের উপায়

লেখকঃ মোহাম্মদ ইমাম হোসাইন কামরুল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

তাক্বওয়ার হুকুম

ইসলামের দৃষ্টিতে তাক্বওয়া অর্জন করা প্রত্যেকের উপর ওয়াজিব।

وَالتَّقْوٰى وَاجِبَةٌ عَلَى الْخَلْقِ وَقَدْ أَمَرَ اللهُ بِهَا وَوَصّٰى بِهَا فِي غَيْرِ مَوْضَعٍ وَذَمَّ مَنْ لَا يَتَّقِي اللهَ وَمَنِ اسْتَغْنٰى عَنْ تَقْوَاهُ

সৃষ্টির উপর তাক্বওয়া অর্জন করা ওয়াজিব। যে ব্যাপারে আল্লাহ একাধিক স্থানে নির্দেশ ও উপদেশ দিয়েছেন এবং যে ব্যক্তি তাক্বওয়া অর্জন করে না, আল্লাহ তার নিন্দা করেছেন। [শারহু উমদাতুল আহকাম- ৩/৬২৭।]

কুরআনের অসংখ্য আয়াতে এবং অনেক সহীহ হাদীসে এ ব্যাপারে সরাসরি নির্দেশ প্রদান করা হয়েছে। যেমন- কুরআন মাজীদে এসেছে,

﴿وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ أُوْتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللّٰهَ﴾

তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে ও তোমাদেরকে নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করবে। (সূরা নিসা- ১৩১)

আর হাদীসে এসেছে,

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ -  - قَالَ : قَالَ لِي رَسُولُ اللّٰهِ -  - اِتَّقِ اللهَ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ

আবু যর গিফারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে বলেছেন, তুমি যেখানে থাকবে আল্লাহকে ভয় করবে বা তাক্বওয়া অবলম্বন করবে। কোন কারণ বশতঃ পাপ কাজ হয়ে গেলে তারপর ভালো কাজ করবে; তা তোমার পাপকে মিটিয়ে দেবে। [তিরমিযী, হা/১৯৮৭; মুসনাদে আহমাদ, হা/২১৩৫৪; সুনানে দারেমী, হা/২৮৪৭; মিশকাত, হা/৫০৮৩।]