hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

হাদীস-৪.

৪ -عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الأَنْصَارِي- رَضِيَ الله ُ عَنْهُمَا- قَالَ : كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ فَقَالَ : إنَّ بِالمَدِيْنَةِ لَرِجَالاً مَا سِرتُم مَسِيْرًا، وَلا قَطَعْتُمْ وَادِياً إلاَّ كَانُوا مَعَكُمْ حَبَسَهُم الـمَرَضُ . وَفِي رِوَايَةٍ : إلاَّ شَرَكُوكُمْ فِي الأَجْرِ . رواه مسلم

وَ رَوَاهُ البُخَارِي عَنْ أَنَسٍ رَضِيَ الله ُ عَنْهُ قَالَ : رَجَعْنَا مِنْ غَزْوَةِ تَبُوكَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ : إنَّ أقْوَاماً خَلْفَنَا بِالمَدِيْنَةِ مَا سَلَكْنَا شِعْباً وَلاَ وَادِياً إلاَّ وَهُمْ مَعَنَا، حَبَسَهُمْ العُذْرُ .

হাদীস-৪. জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক যুদ্ধে আমরা অংশ নেয়া অবস্থায় তিনি আমাদের বললেন : ‘‘মদীনায় এমন কিছু সংখ্যক লোক রয়ে গেছে যারা এ যুদ্ধে অংশ নেয়নি, তা সত্ত্বেও তোমরা যে সকল স্থান অতিক্রম করেছ, যে সকল ঘাটিতে প্রবেশ করেছ, তারা যেন তোমাদের সাথেই ছিল। কারণ রোগ-ব্যাধি তাদের আটকে রেখেছে।’’ বর্ণনায়: মুসলিম

এ হাদীসটি ইমাম বুখারী আনাস রা. থেকে বর্ণনা করেছেন এভাবে যে, তিনি বলেছেন, আমরা তাবুক অভিযান থেকে ফিরে আসলাম। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ‘‘আমরা মদীনায় এমন কিছু লোককে রেখে গেছি, আমরা যে সকল গিরিপথ ও উপত্যকা অতিক্রম করেছি, তারা যেন তাতে আমাদের সাথেই ছিল। কারণ বিশেষ অসুবিধা তাদের যুদ্ধে যেতে আটকে দিয়েছে।