১
প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা
লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
হাদীস-২.
২ - عَنْ أُمِّ المُؤمِنِيْنَ عَائِشَةَ- رَضِيَ الله عَنْهَا- قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : يَغْزُ جَيْشٌ الكَعْبَةَ فَإذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأرْضِ يُخْسَفُ بِأوَّلِهِمْ وَآخِرِهِمْ . قَالَتْ : قُلْتُ يَا رَسُولَ اللهِ ! كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيْهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ : يُخْسَفُ بِأوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُوْنَ على نِيَّاتِهِمْ . متفق عليه
হাদীস-২. আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘একটি বাহিনী কাবা শরীফের উপর হামলা করতে আসবে। যখন তারা জনমানবহীন সমতল ভূমিতে পৌঁছোবে, তখন তাদের সামনের ও পিছনের লোকজনসহ সকলকে ধসিয়ে দেয়া হবে।’ আয়েশা রা. বলেন, আমি বললাম ‘হে রাসূল! কীভাবে তাদের সামনের ও পিছনের সকল মানুষকে ধসিয়ে দেয়া হবে? অথচ তাদের মধ্যে বেচা-কেনায় নিয়োজিত বাজারে বহু এমন লোক আছে যারা হামলাকারী নয়।’ তিনি বললেন: ‘তাদের সামনের ও পিছনের সকলকেই ধসিয়ে দেয়া হবে। অতপর তাদের নিয়্যত অনুসারে পরকালে উপস্থিত করা হবে।’