১
প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা
লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
হাদীস-১১.
১১ - عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى قال : إنَّ اللهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئاتِ، ثم بين ذلك : فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا الله تَبَارَكَ وَتَعالى عِنْدَه حَسَنَةً كَامِلَةً، وإنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا الله عَشْرَةَ حَسَنَاتٍ إلى سَبْعِمِائةِ ضِعْفٍ إلى أضْعَافٍ كَثِيرَة، وإنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا الله عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، وإنْ هَمَّ بِهَا فَعَمِلَها كَتَبَهَا الله ُ سَيِّئَةً وَاحِدةَ . متفق عليه
হাদীস-১১. আবুল আববাস আব্দুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মহান প্রভুর পক্ষ থেকে বর্ণনা করতে যেয়ে বলেছেন : ‘‘নিশ্চয়ই আল্লাহ সৎ কাজ ও মন্দ কাজ নির্ধারণ করে দিয়েছেন। এরপর তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুতরাং যে ব্যক্তি কোন সৎ কাজ করার নিয়্যত করল, কিন্তু বাস্তবায়ন করল না, আল্লাহ তাআলা তার জন্য একটি পূর্ণ সৎ কাজ করার সওয়াব লিখে দেন। আর যদি নিয়্যত করার পর সৎ কাজটি বাস্তবায়ন করে তাহলে আল্লাহ তাকে দশ থেকে সাত শত গুন বা তার চেয়েও অধিক হারে সৎ কাজ সম্পন্ন করার সওয়াব দিয়ে দেন। আর যদি কোন খারাপ কাজ করার নিয়্যত করে, কিন্তু তা বাস্তবায়ন করল না, তাহলে আল্লাহ তাকে একটি পরিপূর্ণ সৎ কাজ করার সওয়াব দিয়ে দেন। যদি সে খারাপ কাজের নিয়্যত করে তা বাস্তবায়ন করেই ফেলে, তাহলে আল্লাহ তার জন্য মাত্র একটি খারাপ কাজ করার গুনাহ লিখে রাখেন।
বর্ণনায় : বুখারী ও মুসলিম