১
প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা
লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
হাদীস-৫.
৫ - عَنْ أَبِي يَزِيْدَ مَعْنِ بْنِ يَزِيْدَ بْنِ الأَخْنَسِ-رَضِي الله ُعَنْهُمْ- وَهُوَ وَأَبُوْهُ وَجَدُّهُ صَحَابِيُّونَ- قَالَ : كَانَ أَبِيْ يَزِيْدُ أَخْرَجَ دَنَانِيْرَ يَتَصَدَّقُ بِهَا فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي المَسْجِدَ، فَجِئْتُ فَأَخَذْتُهَا فَأَتَيْتَهُ بِهَا، فَقَالَ وَاللهِ مَا إِيَّاكَ أَرَدْتُ، فَخَاصَمْتَهُ إِلى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ : لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيْدُ، وَلَكَ مَا أخَذْتَ يَا مَعْنُ . رواه البخاري
হাদীস-৫. মাআন ইবনে ইয়াযীদ ইবনে আখনাছ রা. থেকে বর্ণিত - তিনি, তার পিতা ও তার দাদা সাহাবী ছিলেন- তিনি বলেন, আমার পিতা ইয়াযীদ কিছু দীনার সদকা করার জন্য বের হয়ে মসজিদে এক ব্যক্তির কাছে রেখে দিলেন। আমি গিয়ে তা নিয়ে এলাম। এতে আমার পিতা বললেন, আল্লাহর কসম আমি তা তোমাকে দেয়ার ইচ্ছায় রেখে আসিনি। আমি তখন বিষয়টা ফয়সালা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে উপস্থাপন করলাম। তিনি বললেন : হে ইয়াযীদ! তুমি যা নিয়্যত করেছ তা তোমার (নিয়্যত অনুসারে তোমার সদকা আদায় হয়ে গেছে) আর হে মাআন! তুমি যা নিয়েছ তাও তোমার।
বর্ণনায় : বুখারী