hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

হাদীস-৮.

৮ -عن أبي موسى الأشعري-رضي الله عنه- قال : سئل رسول الله e عن الرجل يقاتل شجاعةً، ويقاتل حميةً، ويقاتل رياءً أي ذلك في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم : مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللهِ هِي الْعُلْيَا فَهُوَ فِي سَبِيْلِ اللهِ . رواه مسلم

ولفظ البخاري : جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : الرجل يقاتل للمغنم والرجل يقاتل للذكر، والرجل يقاتل ليرى مكانه، فمن في سبيل الله ؟ قال : مَنْ قَاتَلَ لِتَكُوْنَ كَلِمَةُ اللهِ هِي الْعُلْيا فَهُوَ فِي سَبِيْلِ اللهِ .

হাদীস-৮. আবু মূছা আল-আশআরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হল, যে যুদ্ধ করে বীরত্ব প্রদর্শনের জন্য অথবা আত্ন-সম্মান বোধের জন্য যুদ্ধ করে, কিংবা যুদ্ধ করে মানুষকে দেখানোর জন্য। কোন উদ্দেশ্যটি আল্লাহর পথে জিহাদ বলে ধরা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : ‘‘যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বশীর্ষে প্রতিষ্ঠিত করার নিয়্যতে লড়াই করছে সে-ই আল্লাহর পথ জিহাদ করছে।’’ বর্ণনায় : মুসলিম

সহীহ বুখারীর বর্ণনার ভাষা হল : এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলল, জনৈক ব্যক্তি জিহাদ করছে যুদ্ধ-লব্ধ সম্পদ পাওয়ার জন্য, আরেক ব্যক্তি জিহাদ করছে লোকেরা তাকে স্মরণ করবে এ জন্য, অন্য এক ব্যক্তি জিহাদ করছে তার মর্যাদা বেড়ে যাবে, সে জন্য। এর মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করেছে ? রাসূলুলহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বশীর্ষে প্রতিষ্ঠিত করার নিয়্যতে লড়াই করছে সে-ই আল্লাহর পথে জিহাদ করছে।’’ বর্ণনায় : বুখারী।