hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ফায়েদা:

১- কোন অপরাধ সংঘটনের পরিকল্পনা করা একটি অপরাধ।

২- যে নিহত হল তাকে শুধু অন্যকে হত্যা করার নিয়্যত ও তা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার কারণে শাস্তি দেয়া হবে।

৩- অন্তরের নিয়্যতের প্রতি গুরুত্ব প্রদান।

৪- ভাল কাজের নিয়্যত করা একটি ভাল কাজ। তেমনি খারাপ কাজের নিয়্যত করে কোন তৎপরতা চালালে লক্ষ্য পূরণ না হলেও তা অপরাধ বলে গণ্য হতে পারে। যদি এ তৎপরতা দ্বারা কেহ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার শাস্তিও ভোগ করতে হবে।

৫- মুসলমানদের পরস্পর মারামারি, হানাহানি ও লড়াই একটি মারাত্মক অপরাধ। এ থেকে বেচে থাকার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাবধান বাণী উচ্চারণ করেছেন।

৬- মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি রক্ষার প্রতি গুরুত্বারোপ।