hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ফায়েদা:

১- যখন দুনিয়ার কোথাও আল্লাহর শাস্তি বা গজব আপতিত হয়, তখন অপরাধী ও নিরপরাধ সকলেই এর শিকার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন :

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ( الأنفال :25)

‘‘তোমরা এমন ফেতনা (বিপর্যয়) কে ভয় কর যা শুধু অপরাধীদেরকেই গ্রাস করবে না। জেনে রাখ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর।’’ সূরা আল-আনফাল : ২৫

অবশ্য নিরাপরাধ লোকদের পরকালে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন।

২- একটি বাহিনী কাবা শরীফে আক্রমণ করতে আসবে ও তারা ধ্বংস হবে বলে আল্লাহর রাসূলের ভবিষ্যতবাণী।

৩- হামলাকারী বাহিনী হবে বিশাল আকারের। তাদের সাথে বাজার থাকবে, সেখানে ব্যবসা-বাণিজ্য হবে।

৪- নিয়্যত যদি সঠিক থাকে তাহলে দুনিয়াতে কোন আজাব-গজব দুর্যোগের শিকার হলেও পরকালে মুক্তি পাওয়া যাবে। আর নিয়্যত সঠিক না থাকলে কোথাও মুক্তি নেই।

৫- নিয়্যত সঠিক করার প্রতি গুরুত্ব প্রদান।

৬- অসৎ সঙ্গ ত্যাগ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। অসৎ লোকের সাথে থাকলে তাদের প্রতি আপতিত আযাব-গজবের অংশ নিরাপরাধ সঙ্গীকে ভোগ করতে হবে।