hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ফায়েদা:

১- বিপদ-মুসীবতে পড়লে তা থেকে উদ্ধার লাভের জন্য আল্লাহর কাছে দুআ-প্রার্থনা করা মুস্তাহাব।

২- নিজের কৃত নেক আমল বা সৎ কর্মের উসীলা দিয়ে দুআ করার বৈধতা প্রমাণিত।

৩- মাতা-পিতার সেবা তাদের সাথে সদাচরণ করা ও নিজের সন্তানাদির চেয়ে তাদের সেবা-যত্নকে অগ্রাধিকার দেয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণিত।

৪- যেনা ব্যভিচার করার সামর্থ্য ও সুযোগ পাওয়া সত্ত্বেও তা থেকে বিরত থাকা বিশাল নেক কাজ বলে প্রমাণিত।

৫- অন্যের সম্পদ তার অনুমতি ছাড়া তারই উন্নয়নের জন্য বিনিয়োগ করার বৈধতা ও তাতে সম্পদের মালিকের অধিকার প্রমাণিত।

৬- উক্ত তিন ব্যক্তি তাদের এ সৎকাজগুলো শুধু আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে করেছিল বলে তা আল্লাহর কাছে কবুল হয়েছিল। যেমন তারা প্রত্যেকে বলেছে, ‘হে আল্লাহ! আমি যদি এ কাজটি আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করে থাকি তাহলে . . ।’ এর নামই হল ইখলাছ।

সমাপ্ত