hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ফায়েদা:

১- ‘তারা তোমাদের সাথে ছিল’ এ কথার অর্থ হল তারা যদিও স্বশরীরে তোমাদের সাথে থাকতে পারেনি কিন্তু তাদের নিয়্যত ছিল অংশ নেয়ার, এবং মন ও হৃদয় তোমাদের সাথে ছিল, ফলে আমরা যারা অভিযানে অংশ নিয়েছি তাদের মতই তারা মর্যাদা ও সওয়াব লাভ করবে।

২- কোন ভাল কাজের নিয়্যত করলে যদি কোন কারণ বশত সে কাজে অংশ নেয়া সম্ভব নাও হয়, তবুও তাতে সওয়াব ও প্রতিদান পাওয়া যায়। এ হাদীসে মদীনায় থেকে যাওয়া সে সকল সাহাবীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাদের যুদ্ধে অংশ গ্রহণের নিয়্যত ছিল বলেই তাদের অংশ গ্রহণকারী বলে ধরা হয়েছে।

৩- যাদের জিহাদের অংশ গ্রহণের নিয়্যত ছিল না বলে মদীনাতে রয়ে গেছে তারা কিন্তু এ মর্যাদা লাভ করেনি।

৪- কাজ শুরু করার আগেই সঠিক নিয়্যত করে নিতে হবে।