hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

হাদীস থেকে হাদীস-১.

১ - عَنْ أمِيْرِ المؤمُنِيْنَ عُمَر بن الخطاب رضي الله عنه قال : سَمِعْتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول : إِنَّمَا الأَعْمَالُ بِالنيَّاتِ، وَإنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوى فَمَنْ كَانَتْ هِجْرَتُه إلى اللهِ وَرًسُوْلِه فَهِجْرَتُه إلى اللهِ وَرَسُوْلِه، وَمَنْ كَانَتْ هِجْرَتُه لِدُنْيَا يُصِيْبُها، أوْ امرَأةٍ يَنْكِحُها فَهِجْرَتُه إلى مَا هَاجَرَ إلَيْهِ . متفق عليه

হাদীস-১. আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, কর্মসমূহ নিয়্যতের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি যা নিয়্যত করবে তা তার জন্য গ্রহণযোগ্য। অতএব যে আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করে, তার হিজরত আল্লাহ ও রাসূলের দিকে বলেই গণ্য হবে। আর যে হিজরত করবে পার্থিব কোন বিষয় অর্জনের জন্য কিংবা কোন মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে রকমই গণ্য হবে।

হাদীসটি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারী ও ইমাম আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী নিজ নিজ সহীহ (সহীহ বুখারী ও সহীহ মুসলিম) নামক গ্রন্থে বর্ণনা করেছেন। হাদীস শাস্ত্রে যাদের গ্রন্থ বিশুদ্ধতম।