hadith book logo

প্রকাশ্য, অপ্রকাশ্য কাজ ও কথায় নিয়্যত করা এবং ইখলাছ অবলম্বন করা

লেখকঃ আবু যাকারিয়া মুহিউদ্দীন ইয়াহইয়া বিন শরফ আন-নববী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

ফায়েদা:

১- নিয়্যত অনুযায়ী সকল কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়।

২- যে কোন কাজে কর্তা যা নিয়্যত করবে সে অনুযায়ী সে ফল পাবে।

৩- কোন মহৎ বা ভাল কাজ করে যদি কেহ ক্ষুদ্র বা তুচ্ছ কিছু অর্জনের নিয়্যত করে, তবে তা সেই ক্ষুদ্র কাজের জন্যই করা হয়েছে বলে আল্লাহর কাছে গণ্য হবে।

৪- ইবাদত-বন্দেগীসহ সকল বৈধ ও ভাল কাজ করা ও অন্যায়, পাপাচার পরিহার করা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়্যতে করতে হবে।

৫- ইবাদত-বন্দেগীসহ সকল বৈধ ও ভাল কাজ ও অন্যায়, পাপাচার পরিহার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়্যত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে করলে তার সওয়াব ও পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না। যেমন হাদীসের শেষে বলা হয়েছে, যে কোন মেয়েকে বিবাহ করার জন্য হিজরতের মত মহৎ কাজ করল, তার হিজরত সেই মেয়ের জন্যই ধরা হবে। আল্লাহর জন্য নয়।