১
মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
চল্লিশ দিনের পূর্বে যদি নিফাসের রক্ত বন্ধ হয়:
জ্ঞাতব্য-১: যদি নিফাসের নারীর চল্লিশ দিন পূর্বে রক্ত বন্ধ হয় এবং সে গোসল শেষে সালাত আদায় করে ও সিয়াম রাখে, অতঃপর চল্লিশ দিন শেষ না হতে পুনরায় রক্ত আসা শুরু হয়, তাহলে বিশুদ্ধ মতে এ সময়কেও নিফাস গণ্য করবে ও বিরতি নিবে। মধ্যবর্তী ইবাদত শুদ্ধ হয়েছে কাযা করার প্রয়োজন নেই। [দেখুন: (১) শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীমের ফতোয়া সমগ্র (এখানে তিনি আরেকটি কথা বলেছেন, যার থেকে বুঝে আসে পুনরায় রক্ত আসার পর যে সিয়াম ত্যাগ করেছে সেগুলো কাযা করবে।) : (২/১০২)। (২) শাইখ আব্দুল আযীয ইবন বায রহ.-এর ফতোয়া ‘মাজাল্লালুত দাওয়াহ: (১/৪৪) প্রকাশিত। (৩) ‘যাদ’ গ্রন্থের ব্যাখ্যার: (১/৪০৫) ওপর ইবন কাসিমের টিকা। (৪) ইবন উসাইমিন কর্তৃক রচিত ‘নারীদের স্বাভাবিক ঋতু সংক্রান্ত পুস্তিকা’: (পৃ. ৫৫ ও ৫৬) ও (৫) ফতোয়া সাদিয়াহ: (পৃ. ১৩৭)]