১
মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৭
চতুর্থ প্রকার: স্বামী-মৃত বা বিধবা নারীর ইদ্দত।
আল্লাহ তা‘আলা তার ইদ্দত সম্পর্কে বলেন:
﴿وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ﴾ [ البقرة : ٢٣٤ ]
“আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৪]
বিয়ের পর স্ত্রীগমন করুক বা না করুক, স্ত্রী ছোট হোক বা বড় হোক সকল প্রকার বিধবা নারী (যাদের স্বামী মারা গেছে), এ আয়াতের অন্তর্ভুক্ত, তবে গর্ভবতী বিধবা নারী এর অন্তর্ভুক্ত নয়। কারণ, তার বিধান নিম্নোক্ত আয়াতে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন:
﴿وَأُوْلَٰتُ ٱلۡأَحۡمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ﴾ [ الطلاق : ٤ ]
“আর গর্ভধারিণীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত”। [সূরা আত-ত্বালাক, আয়াত: ৪]
ইবনুল কাইয়্যিম রচিত ‘আল-হাদইউন নববী’: (৫/৫৯৪ ও ৫৯৫) গ্রন্থ থেকে উদ্ধৃতি সমাপ্ত হলো।