hadith book logo

মুমিন নারীদের বিশেষ বিধান

লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

২. অপরের ইদ্দত পালনকারী নারীকে বিয়ে করা হারাম:

আল্লাহ তা‘আলা বলেন:

﴿وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ﴾ [ البقرة : ٢٣٥ ]

“আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৫]

ইবন কাসির রহ. তার ‘তাফসীর’: (১/৫০৯) গ্রন্থে বলেন: “অর্থাৎ বিয়ের আকদ কর না যতক্ষণ না ইদ্দত শেষ হয়। আলেমগণ একমত যে, ইদ্দতের সময় বিয়ের আকদ দুরস্ত নয়।” সমাপ্ত।