১
মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
অষ্টম পরিচ্ছেদ: হজ ও উমরায় নারীর বিশেষ বিধান
প্রতি বছর আল্লাহর সম্মানিত ঘর বায়তুল্লার হজ করা পুরো উম্মতের ওপর ওয়াজিব কিফায়া, অর্থাৎ সবার ওপর ওয়াজিব, তবে কতক সংখ্যক আদায় করলে বাকিদের থেকে আদায় হয়ে যায়। যেসব মুসলিমের মাঝে হজের সকল শর্ত বিদ্যমান, তাদের ওপর জীবনে একবার হজ করা ফরয, তার অতিরিক্ত হজ নফল। হজ ইসলামের এক গুরুত্বপূর্ণ রুকন। নারীর জন্য হজ জিহাদ সমতুল্য। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
» يا رسول الله، هل على النساء جهاد ؟ قال : نعم، عليهن جهاد لا قتال فيه : الحج والعمرة «
“হে আল্লাহর রাসূল, নারীদের ওপর কি জিহাদ আছে? তিনি বললেন: হ্যাঁ, তাদের ওপর এমন জিহাদ আছে যেখানে মারামারি নেই: (অর্থাৎ) হজ ও উমরাহ”। [ইবন মাজাহ: (৩৯০১), আহমদ: (৬/১৬৫)] আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে ইমাম বুখারী আরো বর্ণনা করেন, তিনি বলেছেন:
» يا رسول الله، نرى الجهاد أفضل العمل، أفلا نجاهد ؟ قال : لكن أفضل الجهاد حج مبرور «
“হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করব না? তিনি বলেন: তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ মাবরুর হজ”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৮), নাসাঈ, হাদীস নং২৬২৮)]