১
মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
৪. নারীদের জানাযার পশ্চাতে চলার বিধান:
উম্মে ‘আতিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
» نهينا عن اتباع الجنائز، ولم يعزم علينا «
“আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তবে কঠোরভাবে নিষেধ করা হয় নি”। [সহীহ বুখারী, হাদীস নং ১২১৯; সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৮; আবু দাউদ, হাদীস নং ৩১৬৭; ইবন মাজাহ, হাদীস নং ১৫৭৭; আহমদ: (৬/৪০৮)]
হাদীসের বাহ্যিক ভাষা নারীদের জন্য জানাযার পিছনে চলা হারাম বুঝায়। আর উম্মে ‘আতিয়্যাহ-এর কথা “আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয় নি” সম্পর্কে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন: “মনে হয় তার উদ্দেশ্য, নিষেধ করার বিষয়টিতে তাকীদ দেওয়া হয় নি”। এ কথা জানাযার অনুসরণ করা হারাম হওয়ার পরিপন্থী নয়। হয়তো তিনি ধারণা করেছে এ নিষেধাজ্ঞা হারাম নয়। এটা তার বুঝ, দলীল তার বুঝ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দলীল”। [মাজমুউল ফতোয়া: (২৪/৩৫৫)]