hadith book logo

মুমিন নারীদের বিশেষ বিধান

লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ষষ্ঠ পরিচ্ছেদ: জানাযা সংক্রান্ত নারীদের বিশেষ বিধান

আল্লাহ তা‘আলা প্রত্যেক নফসের জন্যই মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। স্থায়িত্ব একমাত্র তার নিজের জন্যই সংরক্ষিত। তিনি বলেন:

﴿وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ٢٧﴾ [ الرحمن : ٢٧ ]

“আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা”। [সূরা আর-রহমান, আয়াত: ২৭]

বনু আদমের জানাযার সাথে কিছু বিধান রয়েছে, যা বাস্তবায়ন করা জীবিতদের ওপর জরুরি। তন্মধ্যে এখানে আমরা শুধু নারীদের সাথে খাস জরুরি কতক বিধান উল্লেখ করব।