১
মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৮
ইদ্দত পালনকারী নারীর জন্য যা হারাম: ১. ইদ্দত পালনকারী নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার হুকুম:
ক. রজ‘ঈ ইদ্দত পালনকারী। এ জাতীয় নারীকে স্পষ্ট বা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়া হারাম। কারণ, সে এখনো সাবেক স্বামীর স্ত্রীর হুকুমে, তাই তাকে প্রস্তাব দেওয়া কারো জন্য বৈধ নয়, এখনো সে স্বামীর নিরাপত্তায় রয়েছে।
খ. রজ‘ঈ ব্যতীত অন্য কোনো ইদ্দত পালনকারী। এ জাতীয় নারীকে স্পষ্টভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হারাম, তবে ইশারা ইঙ্গিতে প্রস্তাব দেওয়া হারাম নয়। আল্লাহ তা‘আলা বলেন:
﴿وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ﴾ [ البقرة : ٢٣٥ ]
“আর এতে তোমাদের কোনো পাপ নেই যে, তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৫]
স্পষ্ট প্রস্তাব অর্থ তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করা, যেমন বলা: আমি তোমাকে বিয়ে করতে চাই। কারণ, এমন হলে হয়তো বিয়ের আগ্রহ থেকে নারী ইদ্দত শেষ হওয়ার আগে বলবে আমার ইদ্দত শেষ, যদিও বাস্তবে ইদ্দত শেষ হয় নি। ইশারা-ইঙ্গিতের প্রস্তাব এরূপ নয়, কারণ তার দ্বারা বিয়ে করার স্পষ্ট বার্তা প্রদান করা হয় না, তাই তাতে ক্ষতির সম্ভাবনা নেই। দ্বিতীয়ত আয়াত যেহেতু তার অনুমতি প্রদান করেছে তাই তা বৈধ।
ইশারা-ইঙ্গিতের উদাহরণ: তোমার মতো নারীর আমি খুব প্রয়োজন বোধ করি। রাজ‘ঈ ইদ্দত ব্যতীত অন্য কোনো ইদ্দত পালনকারী নারীর পক্ষে ইঙ্গিত দাতার প্রস্তাবের উত্তর ইঙ্গিতের মাধ্যমে প্রদান করা বৈধ, তবে স্পষ্টভাবে সাড়া দেওয়া বৈধ নয়। রাজ‘ঈ ইদ্দত পালনকারী নারীর পক্ষে ইশারা বা স্পষ্ট কোনো ভাবেই বিয়ের প্রস্তাবে সাড়া দেওয়া বৈধ নয়।