hadith book logo

মুমিন নারীদের বিশেষ বিধান

লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

তৃতীয় প্রকার: ঋতু তথা হায়েয হয় না এমন তালাক প্রাপ্তা নারীর ইদ্দত।

এরা দু’প্রকার: ছোট যার ঋতু আরম্ভ হয় নি এবং বড় যার ঋতু আশার সম্ভাবনা নেই। আল্লাহ তা‘আলা উভয়ের ইদ্দত সম্পর্কে বলেন:

﴿وَٱلَّٰٓـِٔي يَئِسۡنَ مِنَ ٱلۡمَحِيضِ مِن نِّسَآئِكُمۡ إِنِ ٱرۡتَبۡتُمۡ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشۡهُرٖ وَٱلَّٰٓـِٔي لَمۡ يَحِضۡنَۚ﴾ [ الطلاق : ٤ ]

“তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুমতী হওয়ার কাল অতিক্রম করে গেছে, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাক এবং এখনও ঋতুর বয়সে পৌঁছে নি তাদের ইদ্দকালও হবে তিন মাস”। [সূরা আত-ত্বালাক, আয়াত: ৪] অর্থাৎ এটিই তাদের ইদ্দত।