hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় আসক্তি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

বিবাহিত ব্যক্তিকে পবিত্র ও সৎ থাকতে আল্লাহ রাব্বুল আলামীন সাহায্য করে:

কোনো ব্যক্তি যদি বিবাহের মাধ্যমে পবিত্র থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ, মহান আল্লাহ রাব্বুল আলামীন বান্দা থেকে সব ধরনের অশ্লীলতা দূর করতে চান এবং তাকে মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জন্য যে সব কর্মকে হালাল করেছেন, তার দিকে ধাবিত করতে এবং হারাম থেকে বিরত রাখতে চান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

« ثَلَاثَةٌ حَقٌّ عَلَى الله عَوْنهُمُْ : المُجَاهِدُ فِي سَبيِلِ الله، والمكاتَبُ الَّذِي يُرِيدُ الأدََاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ »

“তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামীনের উপর ওয়াজিব। এক- আল্লাহর রাস্তার মুজাহিদ। দুই- চুক্তিবদ্ধ গোলাম [মুকাতাব সে দাসকে বলা হয়; যে তার মনিবকে কিছু সম্পদ দেয়ার বিনিময়ে স্বাধীন হবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। [মু‘জামু লুগাতিল ফুকাহা ১/৪৫৫]] যে মুক্তিপণ আদায় করতে চায়। তিন- বিবাহিত ব্যক্তি যে পবিত্র থাকতে চায়” [তিরমিযি ১৬৫৫।]।

যদি কোন ব্যক্তি এমন হয়, একটি স্ত্রী দ্বারা তার আসক্তির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এবং সে তার নিজের বিষয়ে হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা করছে, তাহলে তার উপর একাধিক বিবাহ করা ওয়াজিব, যাতে সে হারাম থেকে বাচতে পারে। আর যদি এক স্ত্রী দ্বারা তার আসক্তির ক্ষুধা নিবারণ হচ্ছে, তবে একটি স্ত্রী নিয়ে থাকাতে তার কষ্ট হচ্ছে, তাহলে তার জন্য পরবর্তী বিবাহ করা মোস্তাহাব।