hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় আসক্তি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

চার. অন্যদের মধ্যে যৌন উত্তেজনা ছড়ানো হতে বিরত থাকা:

বর্তমানে আমরা যে যুগের মধ্যে বসবাস করি, তা হল, নোংরামি, বেহায়াপনা, নির্লজ্জতা ও অশ্লীলতার যুগ। এ যুগে মারা-মারি, কাটা-কাটি, হত্যা, গুম, চিন্তাই ইত্যাদি প্রায় নিত্য দিনের ঘটনা। রাস্তা-ঘাট, হাট-বাজার, দোকান-পাট যেখানেই তাকাই সেখানেই আমরা দেখতে পাই অশ্লীল গান-বাজনা, নগ্ন সিনেমা, উলঙ্গ ছবি, নারী-পুরুষের অবাধ মেলা-মেশা ইত্যাদি। এ সবের কারণে বর্তমানে যুব সমাজের চরিত্র প্রায় ধ্বংসের কাছাকাছি, তাদের নৈতিক অবক্ষয় ও অধঃ:পতন অপ্রতিরোধ্য। বর্তমানে আমরা আমাদের যুগে যে অবস্থা দেখতে পাচ্ছি, অতীতে আমাদের বাপ-দাদারা তা কোনদিন চিন্তাও করেন নি।

বর্তমান যুগে মানুষের পোশাকগুলো তৈরি করা হচ্ছে এমনভাবে যাতে পোশাক পরিধান করার পরও একজন মানুষ অর্ধ-উলঙ্গ থাকে। তাদের দেখলেই মানুষের নফসের কামনা আরও বৃদ্ধি পায়। বর্তমানে নারীদের পোশাক বানানো ও ডিজাইন করার জন্য কিছু লোক নিযুক্ত আছে, তারা সবসময় এ চিন্তা করে, কোন ধরনের পোশাক বানালে মানুষ তাদের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং বিভিন্ন ধরনের ফিতনায় লিপ্ত হবে।

অনেককে আমরা বলতে শুনি তারা বলে, নারীদের পোশাকের অবস্থা এমন যে, তারা যদি তাদের পোশাক পরিধান না করে উলঙ্গ থাকত, তাহলে এতটা ফিতনার আশঙ্কা হত না। কারণ, তাদের এ পোশাকের আকর্ষণ তাদের নেংটা থাকার চেয়েও অধিক মারাত্মক। এ পোশাক তাদেরকে তাদের প্রকৃত সুন্দরের চেয়েও বেশী আকর্ষণীয় করে তোলে।

অনুরূপভাবে বোরকা নারীদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বাস্তবে মহিলাটি এতটা সুন্দর না হলেও যখন বোরকা পরে তখন মানুষ তার প্রতি মাথা উঁচু করে দেখতে থাকে। মনে করে মেয়েটি কতই না সুন্দর। কিন্তু বাস্তবে যখন সে তার চেহারা খুলবে তখন তার এ সৌন্দর্য আর অবশিষ্ট থাকে না।

ইয়াহুদীরা তৈরি করেছে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কিছু প্রতিষ্ঠান বানিয়েছে। তারা তাদের নারীদের থেকে কতক গায়িকা ও মডেল তৈরি করে তাদেরকে নোংরা পোশাক পরিধান করিয়ে বাজারে ছেড়ে দেয়, টিভি চ্যানেলে তাদের প্রদর্শিত হয়। তাদের দেখে আমাদের দেশের নারীরা তাদের নারীদের অনুকরণ করতে থাকে এবং তারাও তাদের সাজে সাজতে পছন্দ করে। তাদের দেখে দেখে আমাদের দেশের নারীরাও একই ধরণের পোশাক পরিধান করে, যা আমাদের দেশের নারীদের কপালে কলংকের দাগ টেনে দেয়। কল, কারখানা ও গার্মেন্টসগুলোতেও নারীদের জন্য ঐ ধরনের পোশাক তৈরি করা হয়। যার কারণে বাজারে অশালীন পোশাক ছাড়া শালীন ও ভদ্র কোন পোশাক পাওয়াই বর্তমানে দুষ্কর। বরং বর্তমান বাজারে অধিকাংশ পোশাকই হল, তাদের ষড়যন্ত্র ও পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক।