hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় আসক্তি

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

নারীদের কাহিনী:

ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের আমলে মুসলিমদের ঘরে ঘরে তাদের অবস্থা সম্পর্কে জানার জন্য ঘুরে বেড়াত। তখন সে একজন মহিলাকে বলতে শুনল, সে বলতেছে-

تطاول هذا الليل وَاسْوَدَّ جانبه

وأرقني إذ لا حبيب ألاعبه

فلولا الذي فوق السموات عرشه

لزعزع من هذا السرِيرِ جوانبه

“আজকের রাতটি অনেক দীর্ঘ ও গভীর অন্ধকার। আর আমার ঘুম দূর হয়েছে এ কারণে যে, এখানে আমার কোন বন্ধু নাই যার সাথে খেলাধুলা করে রাত যাপন করব। যদি সে সত্তা না থাকত, যার আরশ আসমানের উপর। তাহলে এ খাটের আশপাশ ওলট পালট হয়ে যেত”।

পরদিন ওমর রাদিয়াল্লাহু আনহু সকাল বেলা মহিলাটি তার দরবারে ডেকে নিয়ে আসার জন্য লোক পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করল এ ধরনের কথাগুলো তুমি বলছিলে? তখন সে বলল, হা, তখন তাকে জিজ্ঞাসা করা হল, তুমি এ কথাগুলো কেন বললে, তখন সে বলল, আমি আমার স্বামীকে এক যুদ্ধে পাঠাই। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, মহিলারা স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধারণ করে থাকতে পারে। তখন সে বলল, ছয় মাস। তারপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু ছয় মাস পর সৈন্যদলকে বাড়ীতে ফেরত পাঠাতেন [মুসান্নাফে আবদির রাযযাক ৭/১৫২; সুনানুল বাইহাকী ৯/২৯।]।