১
একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য
লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
একাদশ দৃষ্টান্ত: অপরাধ বিবেচনায় নির্ধারিত দণ্ডবিধি ও বিভিন্ন প্রকার প্রকার শাস্তির ব্যাপারে ইসলামী শরী‘আত যা কিছু নিয়ে এসেছে, সেই প্রসঙ্গে।
আর এটা এই জন্য যে, সকল প্রকার অপরাধ এবং আল্লাহর হক ও তাঁর বান্দাদের অধিকারের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা বড় ধরনের যুলুম-নির্যাতনের অন্তর্ভুক্ত, যা শৃঙ্খলা বিনষ্ট করে এবং যার দ্বারা দ্বীন ও দুনিয়ার ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ হয়। তাই তো শরী‘আত প্রবর্তক বিভিন্ন প্রকারের অপরাধের জন্য মৃত্যুদণ্ড, হাত কর্তন, কষাঘাত ও বিভন্ন প্রকার সতর্কতামূলক শাস্তির বিধান করেছেন, যা অপরাধ সংঘটিত হওয়া থেকে বিরত রাখবে এবং অপরাধ প্রবণতাকে হ্রাস করবে।
আর এই শাস্তির বিধানের মধ্যে সামগ্রিকভাবে অনেক উপকারিতা এবং সাধারণ ও বিশেষ কল্যাণ নিহিত আছে, যার মাধ্যমে বুদ্ধিমান ব্যক্তি শরীয়তের সৌন্দর্য জানতে পারবে। আরও জানতে পারবে যে, শরীয়তের দণ্ডবিধান ছাড়া অন্যায়-অপরাধ নির্মূল করা এবং পরিপূর্ণভাবে প্রতিরোধ করা কোনভাবেই সম্ভব নয়; যে দণ্ডবিধানকে শরী‘আত প্রবর্তক অপরাধের মাত্রা অনুযায়ী কম, বেশি, কঠোর ও হালকা করে বিন্যাস করেছেন।