hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

সপ্তদশ দৃষ্টান্ত: নিশ্চয় এই শরী‘আত দ্বীন এবং দুনিয়ার সংস্কার নিয়ে এসেছে; আরও নিয়ে এসেছে শরীর এবং আত্মার মাঝে সমন্বিত কল্যাণ সাধনের ব্যবস্থা।

আর এই মূলনীতির ব্যাপারে কুরআন ও সুন্নাহর মধ্যে অনেক কিছু রয়েছে; আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল এই দু’টি জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য উৎসাহিত করেছেন; আর এই দু’টির প্রত্যেকটি পরস্পরের সহায়ক এবং এই মূলনীতির পৃষ্ঠপোষক।

আর আল্লাহ তা‘আলা মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর দাসত্ব করার জন্য এবং তাঁর অধিকার তথা হকসমূহ প্রতিষ্ঠিত করার জন্য; আর তিনি তাদেরকে প্রচুর রিযিক (জীবিকা) দান করেছেন এবং তাদের জন্য রিযিক লাভের উপায়-উপকরণ ও জীবনযাপনের পদ্ধতিসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন; যাতে তারা তাঁর ইবাদত করার জন্য এসব উপায়-উপকরণের সহযোগিতা নিতে পারে এবং এগুলো যাতে তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক জীবনে প্রতিষ্ঠা লাভ করে।

আর তিনি এককভাবে আত্মার খাদ্যের যোগান দিতে এবং শরীরকে অযত্ন ও অবহেলা করতে নির্দেশ দেন নি।

যেমনিভাবে তিনি নিষেধ করেছেন ভোগ-বিলাস আর লোভ-লালসায় মত্ত থাকতে; আর নির্দেশ দিয়েছেন হৃদয় ও আত্মার উপকারী বস্তুসমূহকে শক্তিশালী করতে। আর এই বক্তব্যটি অপর এক মূলনীতিতে (দৃষ্টান্তে) আরও পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে; তা হচ্ছে: