hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

একবিংশ দৃষ্টান্ত: পূর্বে আলোচিত প্রত্যেক বিষয়ের সারসংক্ষেপ

বিশুদ্ধ ও কল্যাণকর আকিদা-বিশ্বাস; আত্মা ও বিবেক-বুদ্ধিকে মার্জিত রূপদানকারী উত্তম চরিত্র; পরিস্থিতি-পরিবেশ সংস্কারকারী ও সমুন্নতকারী কর্মকাণ্ড; মূল ও শাখা-প্রশাখায় বিস্তৃত সুস্পষ্ট দলিল-প্রমাণ; প্রতিমাপূজা ও সৃষ্টিপূজা প্রত্যাখ্যান; দ্বীনের ব্যাপারে একনিষ্ঠতা ও ইখলাস সৃষ্টিজগতের রব আল্লাহ্‌র জন্য নিবেদন করা; চেতনা, বিবেক-বুদ্ধি ও চিন্তা-গবেষণা বিরুদ্ধ সকল প্রকার কুসংস্কার পরিহার করা; সাধারণ কল্যাণ; সকল প্রকার অন্যায়-অনিষ্ট ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা; ন্যায়বিচার করা ও সকল ধরনের যুলুম-নির্যাতন মূলোৎপাটন করা এবং সকল প্রকার উন্নতি ও উৎকর্ষ বিধানে উৎসাহিত করা ইত্যাদি মূলনীতিমালার উপর দ্বীনে-ইসলাম প্রতিষ্ঠিত।

আর এই বাক্যগুলোর বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হবে; ন্যূনতম বুঝ বা জানাশুনা আছে এমন প্রত্যেক ব্যক্তিই সন্দেহমু্ক্ত ও সুস্পষ্টভাবে বিস্তারিত বিশ্লেষণ ও বিবরণের পথ পাবে, যাতে কোন প্রকার সমস্যা বা জটিলতা থাকবে না।

আর আমরাও এই আলোচনাটিকে তার সংক্ষিপ্ততার উপর সীমাবদ্ধ রাখা উচিত মনে করি; কেননা তা এমন কতগুলো মূলনীতি ও নিয়ম-কানুনকে অন্তর্ভুক্ত করেছে, যার মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা, মহত্ব ও সকল কিছুর প্রকৃত সংস্কারকারী হওয়ার বিষয়টি স্পষ্টরূপে জানা যায়।

আর আল্লাহর নিকট তাওফীক কামনা করি।

১৩৬৪ সালের জমাদিউল উলা মাসের প্রথম দিন

লেখাটি সম্পন্ন হলো।

وصلى الله على محمد وعلى آله وصحبه و سلم .

যার কলম থেকে:

আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী