hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

ত্রয়োদশ দৃষ্টান্ত: অধিকার প্রাপ্য ব্যক্তিদের অধিকারকে সুদৃঢ় করার জন্য শরী‘আত সম্মত চুক্তি বা চুক্তিপত্র গ্রহণের ব্যাপারে শরী‘আত যা কিছু নিয়ে এসেছে, সেই প্রসঙ্গে।

আর এগুলো হল যেমন, সাক্ষ্য-সনদ, যার দ্বারা অধিকার আদায় করা যাবে, অস্বীকার করা থেকে বিরত রাখবে এবং তার কারণে সন্দেহ দূর হবে।

আর এগুলোর আরও কিছু উদাহরণ হল: বন্ধক, জামানত বা গ্যারান্টি ও জিম্মাদারি; এগুলো তখন কাজে আসবে, যখন কোন ব্যক্তি কারও নিকট থেকে তার অধিকার বা পাওনা আদায়ে অপারগ হবে, তখন পাওনাদার ব্যক্তি ঐ চুক্তিপত্রের দারস্থ হবে, যার বলে তার অধিকার পরিপূর্ণভাবে আদায় হবে।

এই ব্যাপারে কোন অস্পষ্টতা নেই যে, এই পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে; আরও রয়েছে অধিকার সংরক্ষণ, লেনদেন সম্প্রসারণ, তাকে ন্যায় ও ইনসাফের দিকে প্রত্যাবর্তন করানো, পরিবেশ-পরিস্থিতির উন্নয়ন এবং লেনদেনকে সঠিকভাবে সম্পন্ন করা।

সুতরাং যদি চুক্তি বা চুক্তিপত্রের ব্যবস্থা না থাকত, তবে লেনদেনের একটা বড় অংশ বন্ধ হয়ে যেত। অতএব, এই চুক্তিপত্র পাওনাদার ও দেনাদার উভয়ের জন্যই বিভিন্ন কারণে উপকারী।