১
একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য
লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
ষোড়শ দৃষ্টান্ত: পরামর্শ ভিত্তিক কাজের ব্যাপারে শরী‘আত যা কিছু নিয়ে এসেছে, আর মুমিনদের জন্য তাদের ধর্মীয়, পার্থিব, দেশীয় ও আন্তর্জাতিক সকল কর্মকাণ্ড পরামর্শ ভিত্তিক পরিচালিত হওয়ার বিষয়টি শরী‘আত কর্তৃক প্রশংসনীয় হওয়া প্রসঙ্গে।
আর এই বড় মূলনীতিটির যথার্থতার ব্যাপারে পণ্ডিত ব্যক্তিগণ ঐকমত্য পোষণ করেছেন; তারা আরও একমত পোষণ করেছেন যে, এটা হল উদ্দেশ্যসমূহ হাসিল, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া ও ন্যায়নীতি প্রচলনের জন্য উপযুক্ত পরিবেশ ও উত্তম উপায় অবলম্বনের একমাত্র মাধ্যম।
আর এই মূলনীতি ঐসব জাতিকে উন্নত করে, যারা সকল প্রকার কল্যাণ ও উপকার হাসিলের জন্য তার উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে। আর যখনই মানুষের জানাশুনা বৃদ্ধি পায় এবং তাদের ধ্যানধারণার ব্যাপ্তি ঘটে, তখন তারা এর প্রচণ্ড প্রয়োজনীয়তা ও পরিমাপ অনুধাবন করতে পারে।
আর যখন মুসলিমগণ ইসলামের শুরুতে তাদের ধর্মীয় ও পার্থিব কর্মকাণ্ডসমূহ পরিচালনার ক্ষেত্রে এই মূলনীতির প্রয়োগ করেছিল, তখন তাদের কর্মকাণ্ডসমূহ সঠিক ছিল এবং পরিবেশ-পরিস্থিতি ছিল উন্নত ও সমৃদ্ধির মধ্যে। অতঃপর তারা যখন এই মূলনীতি থেকে বিচ্যুত হয়ে গেল, তখন তাদের দ্বীন এবং দুনিয়ার অধঃপতন হতে থাকল, এমনকি শেষ পর্যন্ত তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যা আপনি লক্ষ্য করছেন। সুতরাং তারা যদি এখনও আবার তাদের দ্বীন তথা জীবনব্যবস্থাকে এই মূলনীতির উপর ফিরিয়ে আনতে পারে, তবে তারা সফলকাম হবে এবং মুক্তি পাবে।