hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

চতুর্থ দৃষ্টান্ত: ইসলাম যে সম্প্রীতি, বরকত (প্রবৃদ্ধি) ও ইহসানের (অনুগ্রহের) দ্বীন এবং তা মানবজাতির উপকারে উৎসাহিত করে সে সম্পর্কে।

এই দ্বীন তথা জীবনব্যবস্থা সম্প্রীতি, উত্তম লেনদেন, পরোপকারের প্রতি আহ্বান এবং এগুলোর বিপরীতধর্মী সকল কর্মকাণ্ড থেকে নিষেধ করার মত যে নীতিমালার উপর প্রতিষ্ঠিত, সেগুলোই একে যুলুম-নির্যাতন, সীমালংঘন, দুর্নীতি ও সম্ভ্রমহানীর অন্ধকারের মধ্যে প্রদীপ্ত আলোতে পরিণত করেছে।

এর কারণেই এই দ্বীন সম্পর্কে জানার পূর্বে যারা এর ঘোর শত্রু ছিল, এই দ্বীন তাদের হৃদয়কে আকৃষ্ট করে তুলেছে, শেষপর্যন্ত তারা তার ছায়াময় ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে।

আর তা এমন দ্বীন, যা তার অনুসারীদের উপর সহনুভূতিশীল। ফলে তাদের অন্তর থেকে সহানুভূতি, ক্ষমা ও অনুগ্রহ সঞ্চালিত হয় তাদের কথায় ও কাজে; আর এসব গুণাবলীর প্রভাব তার শত্রুদের উপরও বিস্তৃত হয়, শেষপর্যন্ত তারা এই দ্বীনের পরম বন্ধুতে পরিণত হয়েছে। তাই তাদের মধ্যে থেকে কেউ কেউ উত্তম দৃষ্টিভঙ্গি ও প্রচণ্ড আবেগ নিয়ে এই দ্বীনে দীক্ষিত হয়েছে; আবার তাদের কেউ কেউ তার প্রতি বিনয় প্রকাশ করে, তার বিধানসমূহের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তার নিজ ধর্মের বিধানাবলীর উপর সেগুলোকে মর্যাদা দিয়েছে; কারণ, এ দ্বীনেই রয়েছে সত্যিকারের ন্যায়পরায়ণতা ও সহানুভূতি।