১
একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য
লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
চতুর্দশ দৃষ্টান্ত: শরী‘আত প্রণেতা কর্তৃক ইহসান তথা অনুগ্রহ করার প্রতি উৎসাহ দান; যা ইহসানকারীকে আল্লাহ তা‘আলার নিকট প্রতিদানের ব্যবস্থা করে দেবে এবং জনগণের নিকট তার জন্য এনে দেবে সুখ্যাতি। তারপর তার কাছে তার সম্পদ হুবহু অথবা অনুরূপ ফেরত আসবে। সুতরাং কোন প্রকার ক্ষতির স্পর্শ ছাড়াই এই প্রকারের গুণের অধিকারী ব্যক্তির অর্জনই সবচেয়ে সম্মানিত অর্জন বলে বিবেচিত হবে।
আর এই ইহসানের উদাহরণ হল: ঋণ প্রদান, ধার দেয়া ইত্যাদি।
সুতরাং এর মধ্যে রয়েছে এত বিপুল পরিমাণ জনকল্যাণ, প্রয়োজন পূরণ, দুঃখ-কষ্ট লাঘব এবং কল্যাণ ও পুণ্য লাভের ব্যবস্থা, যা গণনা করে শেষ করা যাবে না।
আর অনুগ্রহকারী ব্যক্তির নিকট তার সম্পদ ফিরে আসবে এবং তার প্রতিপালকের নিকট থেকেও প্রচুর পরিমাণে সাওয়াব পাবে; আর তিনি কল্যাণ, বরকত, উদারতা এবং ভালবাসা ও আন্তরিকতার পাশাপাশি তার ভাইয়ের নিকট ইহসান ও সুন্দরের নমূনা ছড়িয়ে দিয়েছেন।
আর নির্ভেজাল ইহসান তথা অনুগ্রহ হল এমন, যা ইহসানকারী ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করেন এবং যা আর দাতার নিকট ফিরে আসে না; ইতঃপূর্বে যাকাত ও সাদকার প্রাসঙ্গিক আলোচনায় তার তাৎপর্যের দিকে ইঙ্গিত করা হয়েছে।