hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ঊনবিংশ দৃষ্টান্ত: শরী‘আত এমন কিছু নিয়ে আসে না, যাকে বিবেক-বুদ্ধি অসম্ভব মনে করে, আর এমন কিছুও নিয়ে আসে না বিশুদ্ধ বিদ্যা তার বিরোধিতা করে।

আর এটা এই কথার উপর সর্বশ্রেষ্ঠ দলিল যে, আল্লাহ তা‘আলার নিকট থেকে যা এসেছে, তা মজবুত ও স্থায়ী, আর তা সকল কালের ও স্থানের উপযোগী।

আর এই নিখিল বিশ্বে ঘটে যাওয়া সকল ঘটনা দুর্ঘটনা ও সমাজ বিজ্ঞানের ঘটনাসমূহ পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন ও অনুসন্ধান করার মাধ্যমে এই সংক্ষিপ্ত বাক্যগুলো বিস্তারিতভাবে বুঝা যায়। আর এইগুলোর ব্যবহার ও প্রয়োগ তখন হবে, যখন তা হবে শরী‘আত যা নিয়ে এসেছে সে অনুযায়ী যথাযথ বাস্তবতার অন্তর্ভুক্ত; সুতরাং এর দ্বারা বুঝা যায় যে, নিশ্চয়ই তা (কুরআন) প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এবং তা ছোট ও বড় সকল কিছুকেই শামিল করেছে।