hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

তৃতীয় দৃষ্টান্ত: শরী‘আত প্রবর্তক ঐক্যবদ্ধ ও জোটবদ্ধভাবে থাকার বাধ্যবাধকতার ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন ও উৎসাহিত করেছেন এবং বিচ্ছিন্নভাবে থাকা ও মতবিরোধ করা থেকে যে নিষেধ ও সতর্ক করেছেন সে সম্পর্কে।

এই বড় ধরনের মূলনীতিটির ব্যাপারে কুরআন ও সুন্নাহর ভাষ্যসমূহ থেকে অনেক বক্তব্য রয়েছে।

আর ন্যূনতম বিবেক-বুদ্ধি আছে এমন প্রত্যেক ব্যক্তিই জানে এই নির্দেশের উপকারিতা এবং এর উপর যেসব ধর্মীয় ও পার্থিব কল্যাণসমূহ বিন্যস্ত হয় এবং যার দ্বারা যাবতীয় ক্ষতিকারক ও বিশৃঙ্খলাপূর্ণ বিষয়সমূহ বিদূরিত হয় সেগুলো সম্পর্কে।

আর এই কথাও অস্পষ্ট নয় যে, সত্যের উপর প্রতিষ্ঠিত অভ্যন্তরীণ শক্তি এই মূলনীতির উপরই আবর্তিত হয়।

মুসলিমগণ ইসলামের শুরুতে এমন দ্বীনের দৃঢ়তা ও অবস্থার যথার্থতা উপর প্রতিষ্ঠিত ছিলেন বলে জানা যায়, যাতে তারা ব্যতীত মান-সম্মানের এই পর্যায়ে অপর কেউ উন্নীত হতে পারে নি। কেননা তারা এই মূলনীতিকে আঁকড়ে ধরেছিলেন এবং তা যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছিলেন প্রচণ্ড আস্থা ও বিশ্বাসের সাথে যে, তা-ই তাদের দ্বীনের প্রাণ।

এর বর্ণনা ও ব্যাখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে নিম্নের দৃষ্টান্তে: