hadith book logo

নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি

লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

২.২.৬ আবুল খাত্তাব আল-আসাদী

তার নামঃ মুহাম্মাদ ইবন্ আবি যয়নব [আল-আশ‘আরী , আবুল হাসান আলী, মাকালাতুল ইসলামিয়্যীন, (বৈরুত, আল-মাকতাবাতুল আসরিয়্যাহ), ১৪১১ হি. খ. ১, পৃ. ৭৬।]। কূফার বনী আসাদ গোত্রের দাস ছিল। সে ইমাম জা‘ফর সাদেকের মাযহাবের অনুসারী বলে নিজেকে পরিচয় দিত। কিন্তু ইমাম জা‘ফর সাদেক তার আচার-আচরণ সম্পর্কে অবগত হয়ে তার সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন [আশ-শাহরাস্তানী , প্রাগুক্ত, খ.১, পৃ. ১৭৯।]।

এতে সে রাগান্বিত হয়ে নিজেকে ইমাম ঘোষণা করে বসে। এভাবে পর্যায়ক্রমে সে নবুওয়তের দাবী করে এবং জান্নাত ও জাহান্নাম অস্বীকার করে বসে।

আববাসী খলীফা মানসূর তার সম্পর্কে জানার পর কূফার গভর্ণর ঈসা ইবন মূসাকে তাকে গ্রেফতার করার নির্দেশ দিলেন। ঈসা ইবন মূসা তাকে গ্রেফতার ও হত্যা করলেন। মতান্তরে তিনি তাকে শুলে চড়িয়ে হত্যা করেন [আল-গামেদী, প্রাগুক্ত, পৃ. ২৩৬।]।