১
নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি
লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
৪.৬ মুসলিম উম্মতের বেহাল দশা
নবুওয়তের দাবীদাররা মুসলিম উম্মতের খারাপ অবস্থার সুযোগই নিয়েছিল সবচেয়ে বেশী। যে কোন উম্মতের যখন বেহাল দশা হয়, তখন তারা নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। মুসলিম উম্মতের দুর্বল অবস্থানের সময় নবুওয়তের দাবীদাররা নবুওয়তের দাবী করলে অনেক অশিক্ষিত অথবা অপরিণামদর্শীদের কাছে তা গৃহীত হয়।
মুহাম্মাদ ইকবাল বলেনঃ ‘‘ইতিহাস সাক্ষী থাকে যে, কোন উম্মতের যখন অবস্থা খারাপ এবং বেহাল দশা হয়, তখন সেই উম্মতের চিন্তাশক্তির অবস্থা অনুরূপ হয়।’’
মুসলিম উম্মতের বেহাল দশার কারণেই নবুওয়তের দাবীদাররা মাথা উঠানোর সুযোগ নিয়েছিল। বর্তমানের মুসলিম উম্মতের অবস্থা অপেক্ষাকৃত ভালো হওয়ায় এ ধরনের নবুওয়তের দাবীদারদের উৎপাত লক্ষ্য করা যায় না। আবার কোথাও কোথাও সেটা শোনা গেলেও স্বল্প দিনের মধ্যেই তা অস্তিত্বহীন বা বিলীন হয়ে পড়ে।