hadith book logo

নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি

লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

৫ নবুওয়তের দাবীদারদের পতনে মুসলমানদের কর্তব্য ও শেষ কথা ৫.১ খতমে নবুওয়াত বা নবুওয়তের পরিসমাপ্তি সম্পর্কে সকলকে অবগত করাঃ

আর তা নিম্নোক্ত পদ্ধতিতে করা যেতে পারেঃ

৫.১.১ সর্বশেষ নবী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নবুওয়াতের পরিসমাপ্তি ঘটেছে, এ কথা প্রত্যেককে জানিয়ে দিতে হবে। আরও জানিয়ে দিতে হবে যে, যে ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী এসেছে বলে দাবী করে, সে মিথ্যাবাদী।

৫.১.২ ইসলাম কেন ও কিভাবে পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা পরিষ্কারভাবে সকলকে বুঝাতে হবে।

৫.১.৩ ভন্ড নবী ও শীয়া-সুফিদের বইসমূহ ছোট শিশুদেরকে পড়ার অনুমতি না দেয়া; কেননা, তাদের এখনো সত্য আর অসত্য পার্থক্য করার চিন্তা আসেনি।

৫.১.৪ প্রত্যেক মুসলিম ব্যক্তিকে পথভ্রষ্ট উপদল যেমন, শীয়া, সুফি, বাতেনি ইত্যাদি ফের্কার অনুসরণ থেকে সাবধান করে দিতে হবে এবং এই পথভ্রষ্ট উপদলগুলোর মূলকথা সকল মানুষকে জানিয়ে দিতে হবে।