১
নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি
লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
৩.১ আলী মুহাম্মাদ আলী মীর্যা। (আল-বাব)
১৮১৯ খ্রীষ্টাব্দে ইরানের শীরাজে শিয়া সম্প্রদায়ের এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে তার জম্ম হয়। সে নিজেকে আহলে-বাইত তথা রাসূলের বংশধর বলে দাবী করত, যা সম্পূর্ণ মিথ্যাচার। তার পিতা মারা যাওয়ার পরে মক্তবে পড়ালেখায় ভর্তি হলেও লেখাপড়ায় ছিল সম্পূর্ণ অমনোযোগী। পরবর্তীতে আরবী ও ফার্সী ভাষায় দক্ষতা অর্জন করে। তারপর সে ব্যবসায় আত্মনিয়োগ করে কিন্তু সে ব্যবসায় ভালো না করতে পেরে বুশহর নগরীতে গিয়ে কাপড়ের ব্যবসা আরম্ভ করে এবং তার ব্যবসায় সাফল্য অর্জন করে [জহীর, ইহসান ইলাহী, আল-বাবিয়্যাহ, পৃ.৫১।]।
এ সময়ে তৎকালীন শিয়া আলেম জাওয়াদ আত-তাবাতাবায়ীর সাথে তার সাক্ষাত হয় এবং বেশ কিছু দিন তার সান্নিধ্যে কাটায়। পরবর্তীতে সে বড় ধরনের আবেদ হিসেবে পরিচিতি লাভ করে। তারপর সে সুফীবাদে প্রভাবিত হয়ে সর্বেশ্বর মতবাদে বিশ্বাসী হয়। কিন্তু ধীরে ধীরে সে দাবী করে বসে যে, শীয়াদের দ্বাদশ ইমাম ‘‘মাহদী’’র আত্মা তার ভিতরে প্রবেশ করেছে [প্রাগুক্ত, পৃ. ৫৩।]।
১৮৪৪ খ্রীষ্টাব্দে সে নিজেকে মাহদীর কাছে পৌঁছার পথ বা মাধ্যম বলে প্রচার করে। এরপর সে নিজেকে নবী বলে দাবী করে [আত-তাইয়্যেব, আস‘আদ মুহাম্মাদ, আল-মুতানাবিবয়্যুন নাশআতুহুম উসুলুহুম ও নিহায়াতুহুম,(বৈরুত: দারু ইবন্ হাযম), প্রথম সংস্করণ, ১৯৯৭, পৃ. ৫৬।]।
তৎকালীন ইরান সরকার তাকে গ্রেফতার করে এবং ১৮৪৯ খ্রীষ্টাব্দে তাকে হত্যা করে তার লাশকে শহরের বাইরে নিক্ষেপ করে [প্রাগুক্ত।]।