hadith book logo

নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি

লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

৫.২ পথভ্রষ্টতার প্রচারক থেকে মুসলিম উম্মতকে হেফাযত করাঃ

সকল মুসলিম বিশেষ করে মুসলিম সরকারের কর্তব্য মুসলিম উম্মতকে পথভ্রষ্ট প্রচারক, নবুওয়তের দাবীদার প্রভৃতি থেকে হেফাযত রাখা। এটি মুসলিম সরকারের অবশ্য কর্তব্য বলে বিবেচিত। কেননা, এসব পথভ্রষ্টরাই মুসলিম উম্মতের মধ্যে বিশৃংখলা এবং সংশয়-সন্দেহের সৃষ্টি করে, যা পরবর্তীতে আরও গভীর হয়।