১
নবুওয়তের দাবীদারদের উৎপত্তি ও ঐতিহাসিক পরিণতি
লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
৪.৫. দীন সম্পর্কে অজ্ঞতা
মূলত নবুওয়তের দাবীদারদেরকে যে কাজটি সবচেয়ে বেশী সহযোগিতা করেছিল তা হলো, যে সমস্ত সমাজে তাদের উদ্ভব হয়েছিল সে সমস্ত সমাজের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে নবুওয়তের দাবীদাররা তাদের মতামত সে সমস্ত সমাজে খাটাতে সক্ষম হয়েছিল। যারা ইসলামকে সত্যিকার অর্থে বুঝেছে তাদের মধ্যে এ ধরনের দাবী সাধারণত দেখা যায় না। শীয়া সম্প্রদায় এবং সুফী সম্প্রদায় দ্বারা প্রভাবিত লোকদের মধ্যে সাধারণত উচ্চতর ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। তারা তখন যে কোন আহবানের সাড়া না জেনে বুঝেই সাড়া দিয়ে দেয় [প্রাগুক্ত, পৃ. ৩৪৩।]।